Latest

NiHealth NiHealth Updates

Updates, insights and stories from NiHealth

NiHealth
NiHealth Ltd.
05 Jun 2026
Your mental health and well-being is our first priority
Your mental health and well-being is our first priority...so it's time to take care of your mental health from the best psychiatrists & psychologists in town. We are ensuring comprehensive treatment, cost-effective & evidence-based holistic care. 𝗢𝘂𝗿 𝗞𝗲𝘆 𝗦𝗲𝗿𝘃𝗶𝗰𝗲𝘀 𝗮𝗿𝗲: 1. Psychiatric Consultation 2. Psychotherapy & Counselling 3. Mental Health Assessment 4. Corporate Wellness Program 5. Training & Workshop 6. Research & Collaboration 7. iHealth Solutions +8801788 717 121 🌐 www.nihealth.care See less
NiHealth
NiHealth Ltd.
28 May 2026
ঈদ মোবারক
নি-হেলথ এর পক্ষ থেকে আপনাকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। আনন্দময় ঈদ যাত্রায় ভালো থাকুক আপনার মন, মানসিক সুস্থতাই জীবনের আসল প্রশান্তি। নি-হেলথ লিমিটেড মানসিক স্বাস্থ্য সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
2 comments
M
Md. Sajjad Hossain Chowdhuri
Eid Mubarak
M
Md. Omar Faruque
ঈদ মোবারক ‍সবাইকে
NiHealth
NiHealth Ltd.
22 May 2026
মানসিক সমস্যা মানেই হচ্ছে ব্যক্তির দুর্বলতার লক্ষণ!!!
সমাজে এই ধারণটি একদম সম্পূর্ণ ভুল একটি ধারণা বা মিথ। মানসিক সমস্যা যেমনঃ জেনেটিক কারণে , পরিবেশগত কারণে, ট্রমা, দীর্ঘমেয়াদি শারীরিক কোন রোগ, মানসিক চাপ এবং বিভিন্ন নেতিবাচক অভিজ্ঞতার কারণে হতে পারে। যেমন আমরা শারীরিক কোন রোগ হলে যেমন চরিত্রের কোন দুর্বলতা মনে করি না ঠিক মানসিক সমস্যাও একজন মানুষের সক্ষমতা নির্ধারণ করে না। সমাজে কিছু ভুল ধারণা থাকার কারণে মানুষ মানসিক সমস্যার বিষয় গুলোর জন্য সহয়তা নিতে চায় না। নিজের এই কষ্ট বা খারাপ লাগার বিষয় গুলো লুকিয়ে রাখে। কিন্তু নিজের অনুভূতি চেপে রাখা মানসিক সমস্যাকে আরও দীর্ঘস্থায়ী ও জটিল করে তুলতে পারে। তাই প্রয়োজনে সাহায্য চাওয়া, কাউকে নিজের কথা বলা বা পেশাদার সহায়তা নেওয়া দুর্বলতার কোন লক্ষণ নয়। আপনার প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান NiHealth Ltd. 👉আপনার প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। 🅲🅾🅽🆃🅰🅲🆃 🆄🆂: 📞+8801788-717121 📞+8801550-699419 #mentalhealthawernessmonth #Breakthestigma #empathetic #mentalhealthsupport #nihealth See less
NiHealth
NiHealth Ltd.
21 May 2026
সময়মত সহায়তা নেওয়া মানসিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি
স্বাভাবিক চিন্তা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ও উপকারী। এটি সমস্যার সমাধানে সাহায্য করে এবং সিদ্ধান্ত নিতে সহায়তা করে। কিন্তু যখন এই চিন্তা প্রয়োজনের সীমা ছাড়িয়ে অতিরিক্ত হয়ে যায়, অর্থাৎ অকারনে বারবার একই বিষয় নিয়ে চিন্তা করতে থাকি, তখন সেটি মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। এই "অতিরিক্ত চিন্তা" বা overthinking অনেক সময় উদ্বেগ, দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা তৈরি করে। ফলে মন ও শরীরের মধ্যে ভারসাম্য নষ্ট হয়, দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, এটি একটি চক্রের মতো কাজ করে। ফলে যত বেশি অতিরিক্ত চিন্তা থেকে বের হওয়ার চেষ্টা করা হয়, ততই মানুষ আরও বেশি জড়িয়ে পড়ে। এ ধরনের পরিস্থিতিতে সহায়তা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি বা আপনার পরিচিত কেউ মানসিক চাপ, উদ্বেগ বা অতিরিক্ত চিন্তায় ভুগে থাকেন, তাহলে দেরি না করে পেশাদারের সহায়তা নিন। সময়মত সহায়তা নেওয়া মানসিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। আপনার প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান NiHealth Ltd. 👉আপনার প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। 🅲🅾🅽🆃🅰🅲🆃 🆄🆂: 📞+8801788-717121 📞+8801550-699419 #mentalhealthawernessmonth #Breakthestigma #empathetic #mentalhealthsupport #nihealth
1 comment
M
Md Omar
Thik bolechen
NiHealth
NiHealth Ltd.
20 May 2026
শারিরীক যত্নের পাশাপাশি মানসিক স্বাস্থ্যর যত্ন নিন
শারিরীক যত্নের পাশাপাশি মানসিক স্বাস্থ্যর যত্ন নিতে কুসংস্কারকে দূর করে, একে অপরের প্রতি সহানুভূতিশীল হই এবং প্রয়োজন হলে সাহায্যে নিতে দ্বিধা না করি। আসুন নিজের এবং প্রিয়জনের মানসিক স্বাস্থ্যর খোঁজ রাখি। আপনার প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান NiHealth Ltd. 👉আপনার প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। 🅲🅾🅽🆃🅰🅲🆃 🆄🆂: 📞+8801788-717121 📞+8801550-699419 #mentalhealthawernessmonth #Breakthestigma #empathetic #mentalhealthsupport #nihealth
NiHealth
NiHealth Ltd.
18 May 2026
সুস্থ মন, সুন্দর জীবন
মানুষের জীবনে সুখ, শান্তি আর সফলতার মূল ভিত্তি হলো একটি সুস্থ মন। কিন্তু আমরা অনেক সময় শরীরের যত্ন নিলেও মনের যত্ন নিতে ভুলে যাই। প্রতিদিনের চাপ, দুশ্চিন্তা আর ব্যস্ততার মাঝে নিজের মনের কথাগুলো একটু শুনুন। নিজেকে সময় দিন, নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। মনে রাখবেন একটি সুস্থ মনই আপনাকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দময় জীবনের পথে নিয়ে যেতে সহায়ক হবে। আপনার প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান NiHealth Ltd. 👉আপনার প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। 🅲🅾🅽🆃🅰🅲🆃 🆄🆂: 📞+8801788-717121 📞+8801550-699419 #EndTheStigma #মানসিক_স্বাস্থ্য #MentalHealthAwareness #DepressionSupport #AnxietyAwareness #YouAreNotAlone #নি_হেলথ #MentalHealth #HealthyMind #NIHealth
NiHealth
NiHealth Ltd.
10 May 2026
শুভ মা দিবস
মা মানেই শুধু ভালোবাসা না, মা মানে নিরাপত্তা, আশ্রয়, আর নিঃশব্দে সব সহ্য করে যাওয়া। আমরা অনেক সময় নিজের কথা বলি, কিন্তু মায়ের মনের খোঁজটা কি নেওয়া হয়? আজ মা দিবসে একটা ছোট প্রতিজ্ঞা হোক মায়ের মানসিক সুস্থতার দিকেও খেয়াল রাখি। #মায়ের_হাসি #মনভালো_মা #MentalHealthMatters #CareForMom #MothersDay2026 #BreakTheSilence #MindCare #StayConnected See less
4 comments
O
Omar
Happy mothers day
S
Sathi Akter
Happy Mothers Day👩‍🍼
M
Md. Sajjad Hossain Chowdhuri
হ্যাপি মাদারস ডে ❤️
View all 4 comments
NiHealth
NiHealth Ltd.
09 May 2026
বিজ্ঞানভিত্তিক চিকিৎসায় গুরুতর মানসিক অসুস্থতা ভালো হয়
অনেকেই মনে করেন গুরুতর মানসিক অসুস্থতা মানেই আর ভালো হওয়ার সুযোগ নেই। কিন্তু বাস্তবতা ভিন্ন। আধুনিক বিজ্ঞানভিত্তিক চিকিৎসার মাধ্যমে ডিপ্রেশন, স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডারসহ অন্যান্য মানসিক সমস্যার কার্যকর চিকিৎসা সম্ভব। সঠিক সময়ে একজন বিশেষজ্ঞের কাছে গেলে ✔ উপসর্গ নিয়ন্ত্রণে আনা যায় ✔ রোগীর স্বাভাবিক জীবনযাপন ফিরিয়ে আনা সম্ভব ✔ পরিবার ও সামাজিক সম্পর্ক উন্নত হয় চিকিৎসার মধ্যে থাকতে পারে ওষুধ, সাইকোথেরাপি এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য সাপোর্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজে নিজে চিকিৎসা না করে, লজ্জা বা ভয় না পেয়ে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাহায্য নেওয়া। মনে রাখবেন, মানসিক অসুস্থতা কোনো অভিশাপ নয় এটি একটি চিকিৎসাযোগ্য স্বাস্থ্য সমস্যা। 📞 এপয়েন্টমেন্ট বুক করতে কল করুন: +৮৮০১৭৮৮ ৭১৭ ১২১ 📩 অথবা আমাদের পেজে মেসেজ করুন। #MentalHealthAwareness #MentalHealthMatters #Psychiatry #DepressionRecovery #BipolarDisorder #Schizophrenia #TherapyWorks #BreakTheStigma #SeekHelp #YouAreNotAlone #MentalHealthSupport #BangladeshMentalHealth
0:00 / 0:00
NiHealth
NiHealth Ltd.
09 May 2026
মন ভালো নেই, কথা বলুন – এটি কোনো দুর্বলতা নয়
জীবনের পথে মাঝে মাঝে এমন সময় আসে, যখন মনের ভিতর অস্থিরতা, দুঃখ বা একাকিত্ব জেঁকে বসে। তখন আমরা ভেবে বসি, ”এটা আমার দুর্বলতা”, কিন্তু আসল সত্য হলো এটা কোনো দুর্বলতা নয়। আপনার মনের মধ্যে জমে থাকা সবকিছু শেয়ার করুন। হোক তা বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে, বা একজন মনোরোগ বিশেষজ্ঞ/মনোবিজ্ঞানীর সঙ্গে। আপনার অনুভূতিগুলোকে প্রকাশ করা মানে আপনি নিজের প্রতি সহানুভূতির পথ খুঁজে পেয়েছেন। আমাদের সমাজে মানসিক স্বাস্থ্যকে প্রায়ই অবহেলা করা হয়, কিন্তু এখন সময় এসেছে মানসিক সুস্থতা যেন শারীরিক সুস্থতার মতোই গুরুত্বপূর্ণ হয়। মনে রাখবেন আপনি একা নন। যখন মন ভালো থাকে না, তখন কাউকে পাশে পেলে অনেক সাহায্য করতে পারে। আপনার প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান NiHealth Ltd. 👉আপনার প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। 🅲🅾🅽🆃🅰🅲🆃 🆄🆂: 📞+8801788-717121 📞+8801550-699419 #MentalHealth #MentalWellness #KothaBolun #StayStrong #HealingThroughWords #Wellbeing
NiHealth
NiHealth Ltd.
08 May 2026
শরীরের মতো মনও অসুস্থ হতে পারে
মানসিক অসুস্থতা কোনো দুর্বলতা নয়। সময়মতো কথা বলা, সাহায্য নেওয়া এবং সঠিক চিকিৎসা একজন মানুষকে আবার স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করতে পারে। আপনার প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান NiHealth Ltd. 👉আপনার প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। 🅲🅾🅽🆃🅰🅲🆃 🆄🆂: 📞+8801788-717121 📞+8801550-699419 #EndTheStigma #মানসিক_স্বাস্থ্য #MentalHealthAwareness #DepressionSupport #AnxietyAwareness #YouAreNotAlone #নি_হেলথ
3 comments
O
Omar farooq
Very good Informations
M
Md. Sajjad Hossain Chowdhuri
Helpful Information
N
Nusrat Sharmin
মনের যত্ন নেওয়াও জরুরী
NiHealth
NiHealth Ltd.
23 Apr 2026
দাম্পত্য জীবনে ভূলগুলো এড়িয়ে চলুন
সুখী দাম্পত্য জীবন হঠাৎ করে তৈরি হয় না, এটা গড়ে তুলতে হয় প্রতিদিনের ছোট ছোট যত্ন, ভালোবাসা আর বোঝাপড়ার মাধ্যমে #দাম্পত্যজীবন #ভালোবাসা #সম্পর্ক #MarriageTips #HealthyRelationship
0:00 / 0:00
NiHealth
NiHealth Ltd.
07 Apr 2026
বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬
Together for health. Stand with science. স্বাস্থ্য রক্ষার পথে একসাথে চলাই আমাদের শক্তি। বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত, সচেতনতা এবং পারস্পরিক সহযোগিতাই গড়ে তোলে একটি সুস্থ সমাজ। ভ্রান্ত ধারণা নয়, বিশ্বাস রাখি বিজ্ঞানে কারণ সঠিক তথ্যই পারে জীবন বাঁচাতে। একসাথে এগিয়ে যাই, একটি সুস্থ আগামী’র পথে। #WorldHealthDay #StandWithScience #HealthForAll #Wellbeing #StayHealthy See less
NiHealth
NiHealth Ltd.
02 Apr 2026
World Autism Awareness Day
কেউ একটু অন্যরকম ভাবে হাসে, কেউ একটু অন্যরকম ভাবে অনুভব করে তাই বলে তারা কম নয়। ভালোবাসা আর গ্রহণযোগ্যতাই পারে তাদের পৃথিবীটাকে একটু সহজ করে দিতে। #WorldAutismAwarenessDay #AutismAwareness #AutismAcceptance #Neurodiversity #InclusionMatters #SpreadLove
NiHealth
NiHealth Ltd.
31 Mar 2026
আজকের প্রশ্ন
শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও জরুরি। কিন্তু আমরা কি সত্যিই এটাকে গুরুত্ব দিচ্ছি? 💚 NiHealth Ltd বিশ্বাস করে আপনার শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্নও সমান গুরুত্বপূর্ণ। #NiHealth #MentalHealthMatters #MindCare #Wellbeing
6 comments
M
Md. Sajjad Hossain Chowdhuri
২. খুব কম শেয়ার করি
S
Sabuj Mia
হ্যাঁ শেয়ার করি
অনিক
১) হ্যা শেয়ার করি
View all 6 comments
NiHealth
NiHealth Ltd.
30 Mar 2026
শিশুর ফোন/ট্যাবের আসক্তি নিয়ে চিন্তিত?
আজকাল অনেক শিশুই বেশিরভাগ সময়ের অংশ স্ক্রিনে কাটাচ্ছে। কিন্তু আপনি কি জানেন অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের আচরণ, মনোযোগ এবং মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে? লক্ষণগুলো খেয়াল করুন: * ফোন না পেলে রাগ বা অস্থিরতা বেড়ে যাওয়া * পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া * একা থাকতে পছন্দ করা * ঘুমের সমস্যা হওয়া * খাবারে অনিহা প্রকাশ করা আপনি কী করতে পারেন? *বিকল্প হিসেবে খেলাধুলা বা সৃজনশীল কাজে উৎসাহ দিতে পারেন * নির্দিষ্ট সময় বেঁধে দিন স্ক্রিন ব্যবহারের জন্য * পরিবারে একসাথে সময় কাটান * নিজেও স্ক্রিন ব্যবহারে সচেতন থাকুন আপনার সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা শিশুর সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে 📌 প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান NiHealth Ltd. 👉আপনার প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। 🅲🅾🅽🆃🅰🅲🆃 🆄🆂: 📞+8801788-717121 📞+8801550-699419 #ParentingTips #ChildMentalHealth #ScreenTime #DigitalParenting #MentalHealthAwareness
NiHealth
NiHealth Ltd.
30 Mar 2026
আজ বিশ্ব বাইপোলার দিবস
একই মানুষ কখনো ভীষণ প্রাণবন্ত, স্বপ্নে ভরা, অদম্য এনার্জিতে পূর্ণ আবার কখনো নিঃশব্দ, ক্লান্ত, ভেতরে ভেতরে ভেঙে পড়া এই অদৃশ্য লড়াইটার নামই বাইপোলার ডিসঅর্ডার। এটা কোনো ইচ্ছার বিষয় নয়, কোনো “নাটক” নয় এটা একটি বাস্তব, জটিল এবং চিকিৎসাযোগ্য মানসিক স্বাস্থ্য অবস্থা। আমরা কীভাবে পাশে থাকতে পারি? • বাধা না দিয়ে তার কথা শোনা • তুলনা না করে তাদেরকে বোঝার চেষ্টা করা • কোনো শর্ত ছাড়াই পাশে থাকা • প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিতে উৎসাহ দেওয়া আপনার প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান NiHealth Ltd. 👉আপনার প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। 🅲🅾🅽🆃🅰🅲🆃 🆄🆂: 📞+8801788-717121 📞+8801550-699419 #WorldBipolarDay #YouAreNotAlone #MentalHealthAwareness #EndTheStigma
NiHealth
NiHealth Ltd.
26 Mar 2026
মহান স্বাধীনতা দিবস
২৬শে মার্চ — স্বাধীনতার গৌরব, আমাদের আত্মপরিচয়ের শক্তি। আজ এই দিন আমাদের মনে করিয়ে দেয় সাহস, ত্যাগ আর আত্মমর্যাদার গল্প। স্বাধীনতা শুধু একটি ভূখণ্ডের নয়, এটি আমাদের মনেরও স্বাধীনতা। মানসিক সুস্থতা ছাড়া প্রকৃত স্বাধীনতা পূর্ণতা পায় না। আমাদের প্রতিদিনের জীবনে অনেক অদৃশ্য লড়াই থাকে—চাপ, উদ্বেগ, হতাশা। এই দিনটি হোক নিজের মনের খোঁজ নেওয়ার। ✨ নিজের অনুভূতিকে গুরুত্ব দিন ✨ প্রয়োজনে সাহায্য চাইতে দ্বিধা করবেন না ✨ পাশে থাকুন নিজের এবং অন্যের একটি সুস্থ মনই পারে একটি শক্তিশালী জাতি গড়ে তুলতে। স্বাধীনতার এই দিনে, আসুন প্রতিজ্ঞা করি—নিজের মানসিক সুস্থতাকে গুরুত্ব দেব, অন্যকেও সহায়তা করব। #স্বাধীনতাদিবস #মানসিকস্বাস্থ্য #MentalHealthMatters #Bangladesh
NiHealth
NiHealth Ltd.
20 Mar 2026
🌙 ঈদ মোবারক🌙
এই পবিত্র দিনে সবার জীবনে আসুক শান্তি, ভালোবাসা এবং মানসিক সুস্থতা। নিজের মনকে ভালো রাখুন, প্রিয়জনদের পাশে থাকুন। সবার জন্য রইল ঈদের আন্তরিক শুভেচ্ছা।
1 comment
M
Md. Sajjad Hossain Chowdhuri
Eid Mubarak 🌙
NiHealth
NiHealth Ltd.
08 Mar 2026
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬
নারী শুধু পরিবারের শক্তি নয়, তিনি সমাজের সাহস, ভালোবাসা আর সহনশীলতার প্রতীক। কিন্তু অনেক সময় নিজের দায়িত্ব, সংগ্রাম আর প্রত্যাশার ভিড়ে নারীর মানসিক সুস্থতা অবহেলিত থেকে যায়। এই নারী দিবসে আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই নারীর হাসির পেছনেও থাকতে পারে ক্লান্তি, চাপ বা না বলা অনেক অনুভূতি। তাই তাদের কথা শোনা, বোঝা এবং প্রয়োজন হলে মানসিক সহায়তা দেওয়া আমাদের সবার দায়িত্ব। 💜 আসুন, আমরা এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে নারী তার অনুভূতি খোলামেলা বলতে পারে এবং প্রয়োজন হলে সাহায্য পেতে পারে। কারণ একজন নারীর মানসিক সুস্থতা মানে একটি পরিবার ও সমাজের সুস্থতা। ✨ নারীর শক্তিকে সম্মান করি, তার মানসিক সুস্থতাকেও গুরুত্ব দেই। #নারীদিবস২০২৬ #নারীর_মানসিক_সুস্থতা #MentalHealthMatters